ঢাকা | বঙ্গাব্দ

দলগুলো সহযোগিতা না করলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে : সিইসি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
দলগুলো সহযোগিতা না করলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে : সিইসি ছবির ক্যাপশন: প্রধান নির্বাচন কমিশনার
ad728

রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে, আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘কিন্তু দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।’

বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে সিইসি এই মন্তব্য করেন। নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর এখনো পোস্টারে ছেয়ে আছে; এ প্রসঙ্গে সিইসি বলেন, ইসি পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র, তা অনভিপ্রেত। পোস্টারগুলো যদি দলগুলো নিজেরাই স্ব-উদ্যোগে সরিয়ে ফেলে, তবে এটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।

‘বিশেষ পরিস্থিতিতে’ চাপে কমিশন উল্লেখ করে সিইসি জানান, একটি বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে কমিশনের ওপর নানা ধরনের চাপ আসছে। এ কারণে তিনি আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতা চেয়েছেন নির্বাচনে অংশীজনদের কাছে।


নিউজটি পোস্ট করেছেন : নতুনধারা

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল