ঢাকা | বঙ্গাব্দ

লকডাউনের মতো অপকর্ম সফল হবে না-সানজিদা তুলি ও ব্যারিস্টার আরমান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2025 ইং
লকডাউনের মতো অপকর্ম সফল হবে না-সানজিদা তুলি ও ব্যারিস্টার আরমান ছবির ক্যাপশন: ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ
ad728


বিএনপি—জামায়াতের অনৈক্য ও চলমান পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতা। বিবাদমান পরিস্থিতি থেকে উত্তরণে এমন ব্যবস্থা চাই যাতে ভিন্নমতের কেউ প্রতিহিংসার শিকার না হয়। আমরা ভিন্ন মতের বা ভিন্ন দলের হতে পারি কিন্তু ন্যায়বিচার ও অধিকার আদায়ের ক্ষেত্রে আমাদের লক্ষ্য এক। ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনৈক্যের নেপথ্যে ফ্যাসিস্ট রেজিম ও বিদেশী শক্তির ইন্ধন থাকতে পারে। বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে তথাকথিত লকডাউন, বিভিন্ন স্থানে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার উদ্দেশ্য মানুষ বুঝতে পারছে। এসব অপকর্ম সফল হবে না। হাসিনার আমলে নির্যাতন ও ভয়ভীতির মধ্যেও আমরা টিকে ছিলাম, ভবিষ্যতেও প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিতে তাদের পাশে থাকব। আজ (১৬ নভেম্বর ২০২৫, রবিবার) এফডিসিতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে অতিথির বক্তব্যে মায়ের ডাক এর প্রধান সমন্বয়ক ও ঢাকা—১৪ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এসব কথা বলেন। অন্যদিকে অনুষ্ঠানে একই আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) বলেন, বিএনপি জামায়াতের এখন যে তর্ক চলছে তাতে কোন দলই পারফেক্ট নয়। এই বিতর্কের মাধ্যমেই জনগণের রায়ে সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসবে। রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বাধাগ্রস্থ হবে না। ফ্যাসিবাদ আমলে কেবল আমিই নই, পুরো জাতিই আয়নাঘরে বন্দী ছিলো। দল ও প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা হবে, প্রতিদ্বি›দ্বতা হবে, তবে দ্বন্দ্ব থাকবে না। প্রতিযোগিতা হবে জনগনকে সেবার মাধ্যমে সুস্থ রাজনীতি উপহার দেওয়ার। আমরা ফ্যাসিবাদের কালো চেহারা দেখেছি। তরুণরাই ফ্যসিবাদকে লাল কার্ড দেখিয়ে আমাদের মুক্ত করেছে। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি আর দেখতে চাই না। এজন্য রাজনীতিবিদসহ সকলকে সচেতন ও সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচন ঘিরে যে ধোঁয়াশা ও অনিশ্চয়তা বিরাজ করছিলো প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর তা কেটে গেছে। নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত সব রাজনৈতিক দলগুলোর জন্য উইন—উইন সিচুয়েশন তৈরি করেছে। দেশ এখন নির্বাচনের পথে। তবে এবারের নির্বাচন হবে বাঘে বাঘে লড়াই। জনগণের সাথে সংযোগ তৈরি করা না গেলে অতীতের মতো রেডিমেড এমপি—মন্ত্রী হওয়ার আশা দূর আশায় পরিণত হবে। বর্তমানে বিএনপি—জামায়াতের যে মতভেদ চলছে তা যাতে সংঘাতের পথে না যায়। তবে দেশে অভিশপ্ত লগি—বৈঠা তান্ডব কিংবা ১/১১ এর মতো পরিস্থিতি হবারও আশংকা নেই। রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় সৌন্দর্য্য হচ্ছে নিজেদের মধ্যে কিছু কিছু বিষয়ে মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদ ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ। তাদের মধ্যে নির্বাচনের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দুরত্ব আরো কমিয়ে নিয়ে আসতে হবে। তাতে জাতির আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে।

ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে “ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐকমত্য হলেই গণতন্ত্র টেকসই হবে” শীর্ষক ছায়া সংসদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক জাকির হোসেন লিটন ও সাংবাদিক আহমেদ সরওয়ার। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।



নিউজটি পোস্ট করেছেন : নতুনধারা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত বাসচালক পুড়ে মারা গেলেন

ময়মনসিংহে বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত বাসচালক পুড়ে মারা গেলেন