
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো. জুলহাস (৪০) নামে এক বাসচালক দগ্ধ হয়ে মারা গেছেন। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. জুলহাসের বাড়ি ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান গ্রামে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরে বাসের ভেতর থেকে চালক জুলহাসের দগ্ধ মরদেহ উদ্ধার করেন।
ওসি রোকুনুজ্জামান আরও জানান, ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।